চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। কুকুরটি গৃহপালিত গরু-ছাগলকেও হামলা করেছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামের বাসিন্দাদের ভোর থেকেই পালাক্রমে ১৫ জনকে কামড় দিয়ে আহত করে।
১৫
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফারহান-৩ নামে একটি লঞ্চ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনায় পতিত হন। তাৎক্ষণিক টহলে থাকা কোস্টগার্ডের একটি দল ১৫০ যাত্রীকে উদ্ধার করে।
হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৫ হাজার ৭১৮ জন হাজি। বুধবার রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে উভয়পক্ষের সংর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
গত ২২ ও ২৩ জুন এইচ এন্ড এইচ ফাউন্ডেশন আয়োজিত ঢাকার রাওয়া ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
হজের সময় শুরু হওয়ার পর থেকে বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার সৌদি প্রেস এজেন্সির সূত্রে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অনেকেই প্রার্থী হয়েছিলেন কাউন্সিল পদে। এ জন্য দল থেকে তাদের স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
কুমিল্লা বুড়িচং উপজেলার কংশনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৫টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ৪টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
ইরানে মদ পান করার পর বিষক্রিয়ায় ১৫ জন মারা গেছে। এদিকে সারাদেশে মদ পানজনিত বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে যেতে দেখা যাচ্ছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
চাঁদপুরে হরিণা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫শ’ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। বুধবার সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুরর রহমান এ তথ্য জানান।