বাংলাদেশ

চোর সন্দেহে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, মরদেহ ফেলে রাখা হয় দোকানের পাশে

চোর সন্দেহে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, মরদেহ ফেলে রাখা হয় দোকানের পাশে

নোয়াখালীর সদর উপজেলায় চোর সন্দেহে কবির হোসেন (৩৫) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ১৭ জেলের কারাদণ্ড-গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ১৭ জেলের কারাদণ্ড-গ্রেপ্তার

মা ইলিশ সংরক্ষণে মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ, প্রশাসন ও নৌ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এসব অভিযানে ১৭ জেলেকে কারাদণ্ড ও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ১ লাখ ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২৭ কেজি ২০০ গ্রাম ইলিশ মাছ এবং মাছ ধরার তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
 

 

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি আরবের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠদের পুরস্কৃত করল ডিএমপি

অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠদের পুরস্কৃত করল ডিএমপি

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ড. ইউনূসকে হেনস্থা করে কী অর্জন করল আওয়ামী লীগ?

ড. ইউনূসকে হেনস্থা করে কী অর্জন করল আওয়ামী লীগ?

আওয়ামী লীগ যে তালজ্ঞানহীন মাথামোটা লোকদের একটি দল, তা আবারও প্রমাণ করল দলটির কট্টর মুরিদরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হেনস্থা করার মধ্য দিয়ে তারা কি অর্জন করেছে। 

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে কথোপকথনে দ্বন্দ্বে সিলেট শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রিতে অনার্স পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন রাতুল (১৯) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে হাসপাতালে ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন তার অবস্থায় মৃত্যু হয়েছে। 

সিলেটে অপরাধ দমনে কঠোর অবস্থানে প্রশাসন: একমাসে ৩৪ লাখ টাকা জরিমানা, কারাগারে ২২২

সিলেটে অপরাধ দমনে কঠোর অবস্থানে প্রশাসন: একমাসে ৩৪ লাখ টাকা জরিমানা, কারাগারে ২২২

 

সিলেটে অপরাধ দমনে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা, দেওয়া হচ্ছে না কাউকে ছাড়। গত সেপ্টেম্বর মাসজুড়ে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট অভিযান। 

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

কলাপাড়ায় জালসহ দুই জেলে আটক

কলাপাড়ায় জালসহ দুই জেলে আটক

 

পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানে ১ হাজার মিটার জাল ও ১টি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায রাবনাবাদ নদীতে অভিযান চালানো হয। 

প্রবাসীর স্ত্রীকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

প্রবাসীর স্ত্রীকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঝাড়ফুঁকের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

ঝাড়ফুঁকের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।

 

ঝিনাইদহে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর বাজার সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু বাড়ি যাদবপুর গ্রামের ও সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই-বোন।

কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক

কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ২৮৬ পিস ইয়াবাসহ মো.রাসেল (৩২) নামের এক যুবককে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসারের গঙ্গামতি এলাকা থেকে তাকে আটক করে। 

 

মাগুরায় দুর্যোগ প্রস্তুতির মহড়া, আগুন নেভানোর কৌশল প্রদর্শন

মাগুরায় দুর্যোগ প্রস্তুতির মহড়া, আগুন নেভানোর কৌশল প্রদর্শন

অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নেভাতে হয়, তা নিজ হাতে দেখালেন মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহম্মেদ। ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়ায় আগুন নেভানোর কৌশল প্রদর্শন করে উপস্থিত ব্যক্তিদের সচেতন করেন তিনি।