নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে কবিরাজকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ
নওগাঁর পত্নীতলায় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজধানীর বাসাবো, মুগদা, খিলগাঁও, জুরাইন ও যাত্রাবাড়ী এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। এসব এলাকার মানুষের ডেঙ্গুর চিকিৎসায় প্রথম পছন্দ মুগদা হাসপাতাল। এ জন্য চলতি বছর ডেঙ্গুর চিকিৎসার জন্য হাসপাতালটি বেশি আলোচনায়। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর চাপ সামাল দিচ্ছে হাসপাতালটি। এই হাসপাতালটির মতো রাজধানীর বিভিন্ন হাসপাতালেও ডেঙ্গু রোগীর চাপ দিনদিন বাড়ছে।
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জহির উদ্দিন ওরফে বাবর (৫৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রাজবাড়ী জেলার কৃষক হারুন-উর রশীদ আমন ধানের জন্য বীজতলা করেছিলেন। ক্ষেতে বোনার জন্য উপযোগী হয়ে উঠেছে সেসব চারা। কিন্তু বৃষ্টি না হওয়ায় তিনি বীজ বুনতে পারছেন না।
রাজধানীর নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।আজ বুধবার বিকেলের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জনভোগান্তি হলে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা আসতে পারে।
বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া সংলগ্ন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার বিকেলে পরিচালিত অভিযানে আটক রুবেল ফরাজী (২৭) ভোলা সদরের উত্তর-পশ্চিম চরনোয়াবাদ এলাকার বাসিন্দা।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের হিয়াবলদি কাজিকান্দা গ্রামের মধ্যবর্তী স্থানে রুবেল শেখ (১৯), কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ ব্যবহৃত মোবাইল নিয়ে আটকে রাখায় মায়ের সাথে রাগ করে তামিম হোসেন(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার স্বজনরা।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসা থেকে ফ্যানে ঝুলে থাকা অবস্থায় স্ত্রী ও স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিতাস রোডের একটি টিনশেড ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরকে আহ্বায়ক করে ওয়ার্ডে ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম নেওয়ার জন্য সাত সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।
রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন নিলয় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী রুপা (২৬)। তিনি চিকিৎসাধীন।