ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বয়োজ্যেষ্ঠ সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার (৮২) নিহত হয়েছেন।
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, বিএনপি নেতারা ভেবেছিলেন বিদেশিরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে।
মাত্র ৫০ হাজার টাকার মুক্তিপণ আদায়ের জন্য পাবনার চাটমোহরে আপন মামাতো ভাইয়ের হাতে অপহৃত মাহিম হোসেন (১২) নামের এক স্কুলছাত্রকে নাটোরের বড়াইগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় মো. জসিম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন সাথী আক্তার (৩৩) নামে এক নারী।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এসএম নাজিয়া সুলতানা (ডব্লিওটিও উইং) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
ঢাকা মেডিকেল নার্সিং কলেজের গেটের পাশ থেকে একদিনের নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
বাংলাদেশ থেকে আরো জনশক্তি, বিশেষ করে আতিথেয়তা ও কৃষিখাতে নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ইতালি।সোমবার ইতালির রাজধানী রোমে অবস্থিত খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে জাতিসঙ্ঘের ফুড সিস্টেমস সামিটের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে ইতালির ৩ মন্ত্রী এ আগ্রহ প্রকাশ করেন।
মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা মৎস অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয়। তারা সীমান্ত থেকে অস্ত্র কিনে মজুদ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে আওয়ামী লীগ কোনো সংঘাতে যাবে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক তাহের আহমেদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির স্বজনদের সাক্ষাতের জন্য ডেকেছে কারা কর্তৃপক্ষ। তাই ধারণা করা হচ্ছে, ফাঁসি কার্যকর হতে পারে আজ রাতে। রাজশাহী কারাগারে এ ধরনের প্রস্তুতি শুরু হয়েছে।
সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ নবীনগর ক্যাম্প। রাতে আশুলিয়ার ঘোষবাগের কোন্ডলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানার কোনাপাড়া পুলিশ ফাঁড়ি।
যুক্তরাষ্ট্র পুনর্ব্যক্ত করেছে যে- গণতান্ত্রিক সমাজে অবাধে নিজেদের ভূমিকা পালনে সকলের অধিকারকে সমর্থন করে তারা।