কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৬৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ওইসময় পুলিশের উপর হামলা চালানোর পাশাপাশি ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করা হয়।
বাংলাদেশ
বরগুনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাণ্ডের রায় দিনে আদালত।একই সঙ্গে ২০ হাজার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেন আদালত
নগরের পাহাড়তলী থানার বিটাক মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
চৈত্রের তাপদাহের মতো এই বৈশাখের গরমেও অতিষ্ঠ জনজীবন। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছে খেটে খাওয়া মানুষ। অসহনীয় গরম আর তাপদাহে বিমর্ষপ্রাণ প্রকৃতি।
বান্দরবান রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ফের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। সোমবার দুপুরে উপজেলার পাইখ্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী নিহতদের লাশ উদ্ধার করেছে।
দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি’র নেতাকর্মীদের জামিন আবেদন নামঞ্জুরের ঘটনাকে দেশের বিচার ব্যবস্থার ওপর বর্তমান অবৈধ সরকারের নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী সরকার নিজেদের গদি জোর করে ধরে রাখতে আদালতকে দিয়ে বিএনপি নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণ করতে বেপরোয়া ও বেসামাল হয়ে উঠেছে।
সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংস বিক্রির সময় অভিযান চালিয়ে হরিণের মাথা ও ১২ কেজি মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করেছে বনবিভাগ।
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ২ হাজার মিটার ছোট ফাঁসের সুতার জাল ও ৫টি ঠেলা জাল জব্দ করেছে নৌ পুলিশ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপি অতীতের মতো পালিয়ে বেড়াক, এটা আমরা চাই না।
কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালার উদ্ধোধন করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে দেয়া হাইকোর্টের জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসায় সোমবার (৮ মে) সকাল থেকে মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ছয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার মা কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আবারো হাইকোর্টে জামিন আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি।
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।