রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে আলোচিত সন্ত্রাসী হামলা মামলায় সাতজনের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) এবং আসামিদের আপিলের ওপর আজ সোমবার (৩০ অক্টোবর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
আইন
আগামী রোববার (২৯ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৫২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
নারায়ণগঞ্জেন চেম্বার থেকে দুই আইনজীবীকে তুলে নেওয়ার ঘটনায় দুপুরের সংবাদ সম্মেলন করা হবে। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হবে।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৩৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছে থেকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবেই জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে মন্তব্য করে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে আলী আহম্মেদ হত্যার দায়ে পিতা ও পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকান্ডে নিষেধাজ্ঞা চেয়ে আনা আবেদনের শুনানির জন্য ৬ নভেম্বর দিন রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে সিনেমার ওই অংশটুকু বাতিল করার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আপিল বিভাগের দু’জন বিচারপতির পদত্যাগের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়ায় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপিপন্থী সাতজন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ দেয়া হবে কি না, সে বিষয়ে আগামী ১৫ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
সুপ্রিম কোর্টসহ সব অধস্তন আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ২০০৫ সালে যে নির্দেশনা দেয়া হয়েছিল তা কঠোরভাবে অনুসরণ করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আমৃত্যু কারাদন্ডের রায়ের বিরুদ্ধে জামালপুরের শামসুল হকের (বদর ভাই) আনা আপিলের ওপর শুনানি শেষে ৭ নভেম্বর রায়ের দিন ধার্য করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) ছিল বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের শেষ কর্মদিবস।
পিরোজপুর-১ ও ২ আসনের সীমানা পুনর্নির্ধারণ বৈধ বলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রতিষ্ঠানটির হিমাগারে আইসক্রিমের বেশ কিছু লেভেলবিহীন এবং মেয়াদোত্তীর্ণ রিমিক্স মজুত করতে দেখা যায়।
হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে তলব করেছেন হাইকোর্ট।
নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি যে প্রতিবেদন দাখিল করেছে তাতে সন্তুষ্ট নয় হাইকোর্ট।