যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও তার বড় ভাই ইয়াকুব সরকারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরো সাতজনের বিরুদ্ধে একই রায় দিয়েছেন আদালত।
আইন
আদেশ না মেনে শিশুকে নিয়ে দেশত্যাগ করায় আদালত অবমাননার মামলায় ছয় মাসের দণ্ডিত বাবা সানিউর টি আই এম নবীকে জামিন দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বসে বিচারকার্য পরিচালনা পর্যবেক্ষণ করলেন মালদ্বীপের প্রধান বিচারপতি বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান।
সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৬ হাজার ৭০৯ জনকে আইন সহায়তা সেবা প্রদান করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি আগামী ৯ নভেম্বর।
রিভিউ শুনানির বিষয়ে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের আবেদনের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ বিষয়টি ৯ নভেম্বর শুনানির জন্য আজ দিন ধার্য করে আদেশ দেয়।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে ৮ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত।
চট্টগ্রামে মাদক পাচার মামলায় এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
দেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এতে পূর্বের কমিটিতে থাকা ৮ জনের স্থলে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশের এক কনস্টেবল হত্যার ঘটনায় আরও এক আসামিকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হন।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন কানাডা অ্যান্ড রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।
হলি আর্টিজান হামলায় দেশি-বিদেশি ২০ জন নাগরিকসহ দুজন পুলিশ কর্মকর্তাকে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট।
ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী ও তার ছেলে রাশেদুল হক চিশতীকে ১২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
আলোচিত গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলায় ৭ জঙ্গির মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
গরিবের আইনজীবী খ্যাত সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।