আইন

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।জামায়াতে ইসলামীর নিবন্ধন শুনানিতে মঙ্গলবার (১৩ মে) সকালে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতের নিবন্ধন প্রশ্নে আপিল শুনানি মঙ্গলবার

জামায়াতের নিবন্ধন প্রশ্নে আপিল শুনানি মঙ্গলবার

আগামীকাল মঙ্গলবার (১৩ মে) জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আংশিকশ্রুত আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।

মুন্সীগঞ্জের তিন খুন: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জের তিন খুন: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুরে ইভটিজিংয়ের সালিশি বৈঠককে কেন্দ্র করে তিনজনকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবনের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। 

গ্রেফতারে পূর্বানুমতির প্রয়োজন নেই, হাইকোর্টের আদেশ বহাল

গ্রেফতারে পূর্বানুমতির প্রয়োজন নেই, হাইকোর্টের আদেশ বহাল

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে পুলিশের অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়েছে।

আছিয়া ধর্ষণ মামলা, ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আছিয়া ধর্ষণ মামলা, ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনের সাক্ষীর শুনানি হয়নি। মঙ্গলবার (৬ মে) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও ঢাকা মেডিকেলের ২ চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় শুনানি নেওয়া সম্ভব হয়নি। 

ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ (সোমবার) অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ। 

আফতাবনগরে গরুর হাট বসবে না, হাইকোর্টের স্থগিতাদেশ

আফতাবনগরে গরুর হাট বসবে না, হাইকোর্টের স্থগিতাদেশ

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর পরিকল্পনা স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের আদেশ অনুযায়ী, এ বছরও ওই এলাকায় গরুর হাট বসানো যাবে না।

সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল-সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড: আপিল বিভাগ

সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল-সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড: আপিল বিভাগ

সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। 

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো- ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে ২৮ এপ্রিল আইনগত সহায়তা দিবস ২০১৩ সাল থেকে হিসেবে পালিত হচ্ছে।

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের পরবর্তী শুনানি ১৮ মে

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের পরবর্তী শুনানি ১৮ মে

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউয়ের পরবর্তী শুনানি আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে।বিষয়টি নিয়ে আজ রবিবার শুনানির পর জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ পরবর্তী শুনানির এই দিন ধার্য করেন।

প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম

প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম কার্যভার পালনরত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের

সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের

আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা ও সাবেক দুই বিচারকের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট তিনজনসহ মোট ১৫ জন বিচারকের ব্যক্তিগত নথিসহ সম্পদের বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।