আদালতের নির্দেশে সাবেক স্পিকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার রাষ্ট্রীয় কোষাগারে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জমা দিয়েছেন।
আইন
ধর্ম মন্ত্রণালয়কে অথর্ব এবং এ বছরের জন্য ঘোষিত হজ প্যাকেজকে অমানবিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
ঢাকা শহরে বসবাসকারী জনগনের নিরাপদ জীবন-যাপনের স্বার্থে ঢাকা সিটির প্রত্যেকটি ওয়ার্ডের স্থাপনা ও ভবনের পয়ঃনিষ্কাশন-বর্জ্য ও গ্যাসলাইন নিয়মিত পর্যবেক্ষণে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০১৬ সালে অনুষ্ঠিত সমবায় অধিদপ্তরের অধীনে ৮৭ পদের ভাইভা পরীক্ষার ফল ৯০ দিনের মধ্যে প্রকাশে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জরিমানা করেছেন আদালত।
খাসকামরায় নয়, বরং উন্মুক্ত আদালতে যেকোনো মামলার রায় বা আদেশ দিতে বলে নিম্ন আদালতের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনতে বিব্রত প্রকাশ করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্যে আসলে বেঞ্চের জুনিয়র/কনিষ্ঠ বিচারপতি বিব্রত প্রকাশ করেন।
সামিট গ্রুপকে সরকার নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ বিক্রি করতে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।
রাষ্ট্রপতি হিসেবে মো: সাহাবুদ্দিনের নির্বাচন প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করার বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
এসএসসি-এইচএসসি'র মাঝে কোনো গ্যাপ থাকলে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। মঙ্গলবার এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ। সেই সঙ্গে ভর্তি পরীক্ষায় ১৭ শিক্ষার্থীকে অংশগ্রহণের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত করে দেয়া হয়।
হজের প্যাকেজ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (৬ মার্চ)সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান এ নোটিশ দিয়েছেন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ৫৬ শিক্ষার্থীর সহদোরাকে ভর্তি নিতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের করা পৃথক চারটি আবেদন খারিজ করে সোমবার (৬ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের গ্রাহকদের ১০৪ কোটি টাকা লোপাটের ঘটনায় তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সারাদেশের সব আদালত ও আইনজীবী সমিতিতে থাকা ঐতিহাসিক দলিলপত্র ও মূল্যবান সামগ্রীর তথ্য চেয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্ট জাদুঘরে এসব তথ্য সংরক্ষণের জন্য জেলা জজদের এ বিষয়ে চিঠি দেয়া হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমরা যেখানে যেই কাজই করি না কেন আইনজীবীদের একমাত্র লক্ষ্য হলো জনগণের সেবা করা।