জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ উপ-রেজিস্ট্রারসহ নয়জনকে বাধ্যতামূলক অবসর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ উপ-রেজিস্ট্রারসহ নয়জনকে বাধ্যতামূলক অবসর

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আটজন উপ-রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রারসহ মোট নয়জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বাধ্যতামূলক অবসরপ্রাপ্তরা হলেন উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম ঢালী, মো. মোহসীন ইকবাল, প্রেমানন্দ শীল, মোহাম্মদ শামীম আলম মৃধা, মোছা. জিন্নাত আরা, অমিত কুমার দাম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. মতিউর রহমান মোল্যা এবং সহকারী রেজিস্ট্রার কে এম বদরুল আলম।

এদিকে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিন্ডিকেটের সভায় চাকরিকাল ২৫ বছরপূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।