নড়াইলে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬৯ জনের বিরুদ্ধে মা

নড়াইলে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬৯ জনের বিরুদ্ধে মা

প্রতিকি ছবি

নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০-৪৫ জনকে। নিহত খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ ও প্রতিবেশি ফেরদাউস হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর থানায় এ মামলাটি দায়ের করা হয়। অপরপক্ষের ওসিকুর ফকির হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে সদর উপজেলার বড়কুলা গ্রামে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি)  ভোর সাড়ে ৫টার দিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ধারালো অস্ত্রের কোপে বাবা-ছেলেসহ একপক্ষের ৩জন এবং অপর পক্ষের একজন নিহত হন।

নড়াইল সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. ওলি মিয়া বলেন, বড়কুলা গ্রামে সোমবার ভোরে চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।তদন্তের স্বার্থে বাবা-ছেলেসহ তিন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের নাম জানাননি তিনি। অপর নিহত তসিকুর ফকির হত্যাকাণ্ডের এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানান ওসি।