গংগাচড়া উপজেলা এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন

গংগাচড়া উপজেলা এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন

ফাইল ছবি

রংপুরের গংগাচড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লালকে আহ্বায়ক ও সাবেক উপজেলা যুগ্ম সমন্বয়কারী শাহিনুর ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) রাতে রংপুর জেলা এনসিপি’র আহ্বায়ক আল মামুন ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আবু রেজা মো. আব্দুল্লাহ এ কমিটি অনুমোদন করেন। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়ন হতে সমন্বয় করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন ও আগামী ৬০ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ নেওয়া হয়েছে।