শাওমি ১৭টি: লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজার

শাওমি ১৭টি: লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজার

ছবি: সংগৃহীত

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি দেশের বাজারে তাদের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে। ‘দ্য মোমেন্ট বিয়ন্ড সাইট’ থিমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ১০ জুন ঢাকার একটি হোটেলে ডিভাইসটি উন্মোচন করা হয়। 

শাওমি ১৭টি ডিভাইসে রয়েছে লাইকা পাওয়ারড ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরাসহ ট্রিপল-ক্যামেরা সিস্টেম, ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী সিলিকন-কার্বন ব্যাটারি ও উন্নত মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০-আল্ট্রা প্রসেসর।

ডিভাইসটির প্রধান আকর্ষণ এর চমৎকার লাইকা-পাওয়ারড ক্যামেরা সিস্টেম। ফোনটির ট্রিপল-ক্যামেরা সেটআপে রয়েছে লাইকা সামিলুক্স অপটিক্যাল লেন্সযুক্ত ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। পাশাপাশি, দূরবর্তী যেকোনো অবজেক্টের নিখুঁত ও স্পষ্ট ছবি তোলার জন্য এতে যুক্ত করা হয়েছে ১২০এক্স এআই আল্ট্রা জুম সমর্থিত ৫০ মেগাপিক্সেল লাইকা ৫এক্স টেলিফটো ক্যামেরা। সৃজনশীলতার পরিধি বিস্তৃত করতে এতে বিশেষ ‘লাইভ মোমেন্ট’ ও ‘স্টেজ মোড’ ফিচার ব্যবহার করা হয়েছে।

ইমারসিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দীর্ঘসময় ব্যবহারের ক্ষেত্রে চোখের ক্লান্তি কমাতে ডিভাইসটিতে শাওমি ভিশন কেয়ার ও টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট টেকনোলজি যুক্ত করা হয়েছে।

নিরবচ্ছিন্ন ব্যাকআপ নিশ্চিত করতে এতে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জে ১.৫৭ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। প্রিমিয়াম স্লিম প্রোফাইল, মাইক্রো-কার্ভড এজ ডিজাইন এবং আইপি৬৮ রেটিংয়ের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স ফিচার হ্যান্ডসেটটির দীর্ঘস্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করবে। স্মার্টফোনটিতে হাই-স্পিড কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই ৬ই ও ফ্লেক্সিবল ডুয়েল সিম সুবিধা রয়েছে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০-আল্ট্রা প্রসেসর ও শাওমি হাইপারওএস। এছাড়া আধুনিক লাইফস্টাইল সহজ করতে এতে শাওমি হাইপারএআই, গুগল জেমিনি ইন্টিগ্রেশন ও গুগলের ‘সার্কেল টু সার্চ’-এর মতো অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।

লঞ্চিং অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশের বাজারে আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস শাওমি ১৭টি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ক্রেতাদের জন্য নিত্যনতুন প্রিমিয়াম উদ্ভাবন নিয়ে আসার প্রতিশ্রুতির ক্ষেত্রে এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ডিভাইসের মাধ্যমে আমরা আমাদের ফ্যানদের জন্য শাওমি স্মার্টফোনে লাইকার মতো বিশ্বমানের অত্যাধুনিক ফটোগ্রাফি প্রযুক্তি নিয়ে এসেছি। আগামীতেও ব্যবহারকারীদের প্রতিদিনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে আমরা আরও বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছি।”

প্রযুক্তিপ্রেমী, ফটোগ্রাফি অনুরাগী, কনটেন্ট ক্রিয়েটর ও প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আদর্শ এই শাওমি ১৭টি (১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ) ভায়োলেট, ওপাল হোয়াইট ও ব্ল্যাক—এই তিনটি রঙে বাজারে এসেছে। আগামী ১১ জুন থেকে ডিভাইসটি দেশের সকল অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাবে এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৯৯৯ টাকা।