সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর, আহত ৩

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর, আহত ৩

সংগৃহীত ছবি

মোংলার সুন্দরবনের জয়মনিরঘোল এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের হাড়বাড়িয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দায়িত্ব পালনরত তিন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পরে বিকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, সুন্দরবনের মোংলা থানাধীন জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের পথ বাধাগ্রস্ত হওয়ায় তাদের কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

প্রাথমিক তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণে কোস্ট গার্ডের ধারণা, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্মের সুবিধার্থে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু কোনো ধরনের ভয়ভীতি বা অপপ্রচার তাদের দায়িত্ব পালন ও অভিযানিক কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না