ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উত্তরা শাখায় এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. মাহবুব-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা শাখাপ্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজ সেবক ও ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, ক্যাপ্টেন শেখ মো. আহসানুল করিম, খন্দকার কামরুন্নাহার এবং হিউম্যান আপিল ইন্টা. অস্ট্রেলিয়া এর কান্ট্রি ডিরেক্টর কামাল এলহাজ মাহমুদ খলিফা।