নেত্রকোনা থেকে এক বছরে বিদেশগমন ৭৪০৮ কর্মীর, সচেতনতার তাগিদ

নেত্রকোনা থেকে এক বছরে বিদেশগমন ৭৪০৮ কর্মীর, সচেতনতার তাগিদ

সংগৃহীত ছবি

নেত্রকোনা থেকে ২০২৫-২৬ অর্থবছরে ৭ হাজার ৪০৮ জন কর্মী বিদেশে গেছেন। তাদের মধ্যে ৬ হাজার ৫১২ জন পুরুষ ও ৮৯৬ জন নারী।  

 

রবিবার (৯ আগস্ট) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি ও জেলা ভিজিল্যান্স টাস্কফোর্স কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এডিএম ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় নেত্রকোনার অভিবাসন সংক্রান্ত তথ্য উপস্থাপন করেনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মাহফুজ উল আদিব। এছাড়া জেলার সংশ্লিষ্ট সকল দপ্তরসহ কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় প্রতিবেদনে জানানো হয়, ২০২৫-২৬ অর্থ বছরে মোট ৫ হাজার কর্মীর অনলাইন নিবন্ধন হয়েছে। একই অর্থবছরের ৬ হাজার ২৩ জনের বায়েমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট) গ্রহণ করা হয়েছে। শুধু জুন মাসেই ৫৯১ জনের বায়েমেট্রিক গ্রহণ করা হয়েছে।  

এই বছরেই প্রাক-বর্হিগমণ প্রশিক্ষণ (পিডিও) গ্রহণ করেছেন ১২৮৭ জন। শুধু জুলাই মাসেই ২৯৪ জন। এছাড়া ৩২টি অভিযোগ জমা পড়ে। তারমধ্যে দুইট নিষ্পত্তি, ২১টি অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রেরণ ও ৯টি অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়েছে।

এ সময় দালালদের খপ্পড় থেকে বিদেশগামী কর্মীদের রক্ষায় সচেতনতার বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা। আর সেজন্য অবাধ তথ্য প্রবাহ এবং বহুল প্রচারের বিষয়েও জোর দেন