দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়ানোর পথে সরকার

দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়ানোর পথে সরকার

ফাইল ছবি

২২ অক্টোবরও ছুটি ঘোষণার সিদ্ধান্ত বিবেচনায় রাখায় দুর্গা পূজার ছুটি আরও একদিন বাড়তে পারে। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে এই এই ছুটি দেয়া হচ্ছে বলে জানা গেছে। 

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় দুদিনের ছুটি নির্ধারিত আছে। 

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে এবং ২১ অক্টোবর দশমী উপলক্ষে সাধারণ ছুটি।

এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা। পরের দুইদিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। সেকারণেই ২২ তারিখ ছুটি ঘোষণা করার পথে সরকার।