মিয়ানমার থেকে ২০১৭ সালে যে রোহিঙ্গা জনগোষ্ঠি ব্যাপকভাবে বাংলাদেশে প্রবেশ শুরু করে, তার পাঁচ বছর পূর্ণ হয়েছে। অথচ রোহিঙ্গারা মিয়ানমারে কবে ফিরে যাবে, সে কথা কেউই বলতে পারছে না। এনিয়ে যে আলোচনা চলছিল সেটিও এখন থমকে গেছে বলেই মনে হচ্ছে।
কূটনীতি
ট্রলারডুবে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ভাসমান অবস্থায় উদ্ধার ৩২ জেলেকে ফেরত পাঠিয়েছে ভারতীয় কোস্টগার্ড। মঙ্গলবার বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে জেলেদেরকে ফেরত পাঠানো হয়। পরে রাত ৯টার দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে উভয় দেশের কর্মকর্তারা দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনার ইস্যু নিয়ে আলোচনা করতে আজ এখানে দুই দিনের বৈঠক শুরু করেছেন। ৩৮তম জেআরসি মন্ত্রী পর্যায়ের বৈঠকটি ১২ বছর বিরতির পর আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতের জি-২০ শীর্ষ সম্মেলন বিষয়ক সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার বলেছেন, প্রবৃদ্ধি ও উন্নয়নের দিক থেকে বাংলাদেশের অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।
"শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি" - বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এমন একটি বক্তব্য দেয়ার পর এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন গণতন্ত্র কখনো শক্তিশালী ভিত না পাওয়ার কারণেই বাংলাদেশে প্রায়শ বিদেশি শক্তিগুলো প্রভাব বিস্তারের সুযোগ পায়।
রাজধানীর উত্তরায় বিআরটি’র গার্ডার দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে চীনের কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
ঢাকা-গুয়াংজু রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
সৌদি আরবের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে থাকা গৃহকর্মী ও তাদের নিয়োগ দাতাদের মধ্যকার চুক্তিতে ইনস্যুরেন্স বা বীমার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে এবং খুব শিগগিরই সরকারের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার প্রক্রিয়া এখন চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডের পর দীর্ঘ সামরিক শাসনামলে মানবাধিকারের চরম লঙ্ঘন প্রত্যক্ষ করেছে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি বলেন, ‘আমাদের বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে।’
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট।সোমবার দুপুর ১২টায় ধানমন্ডি ৩২-এ তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।
‘দেশের মানুষ বেহেশতে আছে’ কথা প্রসঙ্গে এ মন্তব্য করেছিলেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ কথা বলার পর সাংবাদিকরা তাকে বেশ বিপাকে ফেলেছেন বলেও জানান তিনি।
বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় ‘বাংলাদেশের মানুষ বেহেশতে আছে’। এমন মন্তব্যের কারণে দেশব্যাপী সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এনিয়ে শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে শেষমেশ নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক ও কারিগরি সক্ষমতার প্রমাণ দিয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রানজিট চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে সিলেটের তামাবিল স্থলবন্দর ব্যবহার করে মেশিনারিজ পণ্যবাহী একটি কন্টেইনারের চালান কলকাতা থেকে মেঘালয়ে পৌঁছেছে। কলকাতা থেকে ছেড়ে আসা জাহাজটি বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর হয়ে মেঘালয়ে যায়।
দুই বছর বিরতির পর নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সংলাপ বাসছে আজ বৃহস্পতিবার ।ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় চতুর্থ সংলাপে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরো বাড়ানোর বিষয়ে এতে আলোচনা হবে।
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেছেন, তারা (সুইজারল্যান্ড) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্ত হতে চান এবং তারা এই বহুপাক্ষিক ফোরামে শান্তি, আন্তর্জাতিক আইন, টেকসই উন্নয়ন ও মানবাধিকারের পক্ষে বাংলাদেশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার জন্য উন্মুখ।