পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থতিতে প্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানীর ক্ষেত্রে অন্যান্য দেশকেও বিকল্প হিসেবে রাখার জন্য পরামর্শ প্রদান করা হয়।
কূটনীতি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশ রোল মডেল।ইউএন ওমেন সদর দপ্তরে ইউএন ওমেনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অনিতা ভাটিয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠককালে স্পিকার আজ একথা বলেন।
দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের অসাধারণ সাফল্যের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন।তিনি শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ করে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অবদানেরও প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন একসাথে কাজ করতে পারে।
চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সোমবার থেকে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।
বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
রোহিঙ্গা সঙ্কটের সমাধান খুঁজতে চীন আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় পৌঁছান।
এক চীন নীতির প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেছে চীন এবং ‘তাইওয়ানের স্বাধীনতার’ দৃঢ় বিরোধিতা করেছে দেশটি। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এসব কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেলেও বাংলাদেশের অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, তারা দূতাবাস থেকে ভিসা পেতে গিয়ে জটিলতায় পড়ছেন। ফলে অনেক শিক্ষার্থীরই ভিসা আবেদন আটকা পড়েছে।
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আজমান শহরে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় তিনি নিহত হন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জাকার্তায় বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ কাজী আনারকলির বিরুদ্ধে আনা সব অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে সরকার।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের ভারত সফরকালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের জীবনমান উন্নয়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে সংসদীয় নিরীক্ষা নিশ্চিত করে সংসদীয় ব্যবস্থাকে আরো দক্ষ ও শক্তিশালী করতে হবে।’
মিসর কনফারেন্স অব দ্য পার্টিস (সিওপি২৭) নিয়ে ব্যস্ত থাকবে। এ জন্য আরো এক বছর ডি-৮-এর সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ।