ঢাকাস্থ মার্কিন দূতাবাস বলেছে, তারা ফল সেশনের (সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সেমিস্টার) আগে জমে থাকা বিপুল ছাত্র ভিসা সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী।
কূটনীতি
বাংলাদেশ ভ্রমণের বিষয়ে আবারো সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে তাদের এই সতর্কতা।
ডি-৮ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮সিসিআই) প্রতিষ্ঠার রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আগামী ২৬ ও ২৭ জুলাই ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ডি-৮সিসিআই বিজনেস ফোরাম অ্যান্ড এক্সপো ২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছেন।
শিনজো আবের মৃত্যুতে আজ মান্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বাংলাদেশ ভারত সম্পর্ক রক্ত দিয়ে লেখা। সীমান্ত দিয়ে দুই বাংলার যে সম্পর্ক, তা বাধাগ্রস্ত করা যাবে না। এটা বারবার প্রমাণিত হয়েছে।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পর ঢাকায় পাকিস্তানী হাইকমিশন তাদের ফেসবুক পাতার কাভার ফটো থেকে বাংলাদেশে ও পাকিস্তানের পতাকার সমন্বয়ে তৈরি একটি ইলাস্ট্রেশন সরিয়ে নিয়েছে
সীমান্তে উভয় দেশের নিরস্ত্র নাগরিকদের হত্যা, আহত ও মারধরের ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে কার্যকরী উদ্যোগ গ্রহণের ব্যাপারে বিজিবি ও বিএসএফ ডিজি একমত পোষণ করেছে।এ লক্ষ্যে অধিক সতর্কতামূলক ও কার্যকরী উদ্যোগ হিসেবে সীমান্তে যৌথটহল জোরদার, বিশেষ করে রাত্রিকালীন টহল পরিচালনার ব্যাপারে উভয় দেশ সম্মত হয়েছে।
বাংলাদেশ ও ব্রাজিল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সামগ্রিকভাবে সাধারণ মানুষের জন্য ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে।
সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে গণভবনে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ঢাকা থেকে কলকাতার মধ্যে চতুর্থ আরেকটি আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে ভারত।রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে আজ তার দফতরে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি ভারতের পক্ষে এই প্রস্তাব দেন।
ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে তিন দিনের সফরে আজ সোমবার (১৮ জুলাই) ঢাকায় আসছেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫২তম সীমান্ত সম্মেলন আজ রোববার বিকেল ৩টায় রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে শুরু হয়েছে।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরবের মক্কায় মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮) নামে আরো এক হাজীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৬ জুলাই মক্কা আল-মুকাররমায় মারা যান। এ নিয়ে হজ পালন করতে গিয়ে ২১ জন বাংলাদেশীর মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৬ জন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। বুধবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘন্টার এই বৈঠক হয়।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আবারো দূতাবাস চালুর বিষয়ে ভাবছে আর্জেন্টিনা।সোমবার রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে এক বৈঠকে ঢাকা সফররত আর্জেন্টাইন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক নীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ক্লডিও রোজেনওয়েইগ এ তথ্য জানান ।