পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
কূটনীতি
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ জুলাই শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসাবে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদাউলা ইবনি আল মারহুম সুলতান হাজী ওমর আলী সাইফুদ্দিন সাদুল খাইরি ওয়াদিনকে ৯শ’ কেজি আম পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আম পাঠিয়েছেন।বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা আজ ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার কাছে ১০০০ কিলোগ্রাম বিশেষ জাতের বাংলাদেশী আম ‘আ¤্রপালি’ উপহার হস্তান্তর করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০ জে মঙ্গলবার ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাঁবুসহ জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে এবং সেগুলো আফগান সরকারের কাছে হস্তান্তর করবে।
ইতাললির রোমে বাংলাদেশ দূতাবাসে অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ পালন করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘প্রথম অর্থনৈতিক কূটনীতি’ সপ্তাহ পালনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রোমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য প্রসারের জন্য ম্যাপিং এক্সারসাইজ ঃ বাংলাদেশ- ইতালি ঢ্রেড এন্ড ইনভেষ্টমেন্ট অফোরসুনিটিস” র্শীষক আলোচনা সভা স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশকে ফাইজারের আরো ৪০ লাখ রেডি টু ইউজ ডোজ টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র।এ নিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ দাঁড়াল ৬ কোটি ৮০ লাখের বেশি।
বহুল প্রতিক্ষীত পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করায় মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকো বলেছেন, তার দেশ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টায় অংশগ্রহণের সুযোগ নিতে আগ্রহী।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার জন্য গুরুত্বপূর্ণ ত্রাণ বিতরণের জন্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) ২ দশমিক ৩ কোটি টাকা প্রদান করছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গণ্যমান্যদের জন্য উপহার হিসেবে আম্রপলিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০টি কার্টনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়।
মোহাম্মদ আবদুল মুহিতকে জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে এ পদে থাকা রাবিব ফাতিমা জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পাওয়ায় মুহিতকে তার স্থলাভিষিক্ত করা হচ্ছে।সোমবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ও ভারত অভিন্ন নদ-নদী, পানি ব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি, জ্বালানি, কৃষি, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আরও সহযোগিতা জোরদারে ঘনিষ্টভাবে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে।
ভারত রোববার বন্যা ব্যবস্থাপনা ও ক্ষতিগ্রস্ত মানুষের ভোগান্তি প্রশমনে ত্রাণ তৎপরতা চালাতে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির শততম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ পরামর্শ কমিটি (জেসিসি)’র ৭ম দফা বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে।