ভারতের নয়াদিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মোদি সরকারের কাছ থেকে সাহায্য না পাওয়ায় বন্ধ করতে বাধ্য হয়েছেন বলে দূতাবাসের কর্মীরা অভিযোগ করেছেন।
এশিয়া
ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘কিয়েভের নাৎসি সরকার পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চলবে। জয় আমাদের হবে এবং রাশিয়ার সঙ্গে যুক্ত হবে আরও নতুন অঞ্চল।’
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মালদ্বীপে ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধী দলীয় প্রার্থী মোহাম্মদ মুইজু (৪৫)। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফলে তাকে জয়ী ঘোষণা করা হলো। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সান এমবি।
আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা ২০২১ সালের অগাস্টে ফিরে আসার পর থেকেই সেদেশে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) কমান্ডারদের ওপর হামলা বাড়ছে।
পাকিস্তানে ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে কনজেক্টিভাইটিস বা চোখ ওঠা রোগ। এরই মধ্যে দেশটির পাঞ্জাব প্রদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি পৌঁছেছে।
কানাডার পরে এবার স্কটল্যান্ডে খালিস্তানপন্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। স্কটল্যান্ডের একটি গুরুদ্ধারে প্রবেশের সময় ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীকে বাধা দিয়েছে খালিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর বিক্ষোভকারীরা।
ভারতে আফগান দূতাবাস সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আর দূতাবাসের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কূটনীতিবিদ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করেছেন।
জালিয়াতির মামলায় অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার পেছানোর জন্য আবেদন খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আপিল কোর্টের পাঁচ সদস্যের বিচারক বেঞ্চ এ আপিল খারিজ করে দেন। খবর এপি।
বাংলাদেশের জাহাজভাঙা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছেন। এ শিল্পে কর্মরতদের আয়ু বাংলাদেশের মানুষের জীবনকালের চেয়ে ২০ বছর কম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) গবেষণা প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
ভারতের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী ও চরমপন্থীদের জন্য নিরাপদ ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠছে কানাডা, যা দিন দিন দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে নয়াদিল্লির। যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাংক সংস্থা হাডসন ইনস্টিটিউটকে দেওয়া এক বক্তব্যে এই নালিশ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
গম, চাল ও পেঁয়াজের পর ভারত এবার চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। আর এটি করা হচ্ছে দেশটিতে চিনির দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে।
ফের অশান্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এমন পরিস্থিতিতে শান্তি ফেরাতে ওই অঞ্চলে বিতর্কিত আফস্পা আইন বহাল রেখেছে মণিপুর সরকার।
কানাডায় বসবাসকারী শিখদের অন্যতম নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার বদলা নিতে ওয়ানডে বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রনিবাসী খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন।
ইসরাইলে পৃথক দুটি ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে তারা।