এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। আজ শুক্রবার অসলোর নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
এশিয়া
জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার বিপর্যয়ে বন্যা, খরা, ঝড় ও দাবানলে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ৪৩.১ মিলিয়ন শিশু বাস্তুচ্যুত হয়েছে।
অতিভারি বর্ষণে ভারতের উত্তর সিকিমের জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।
ভারতের মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন।
ভারতের সিকিমে ভারী বর্ষণে সৃষ্টি হওয়া বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। আর নিখোঁজ রয়েছে ৯৮ জন।
স্পেনের হলিডে আইল্যান্ড টেনেরিফে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে সৃষ্ট তাপদাহ থেকে রক্ষায় প্রায় তিন হাজার বাসিন্দাকে ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের একটি গ্রামের মুদিদোকান ও ক্যাফেতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫১ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, তারা উত্তর কোরিয়ার একটি পারমাণবিক চুল্লির স্থাপনা ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে।
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে বুধবার শত শত ইসরাইলি ও ফিলিস্তিনি নারী শান্তির জন্যে সমাবেশ করেছেন।
সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানে চালু হচ্ছে সিনেমা ও থিয়েটার বিভাগ। রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কলেজে এই বিভাগ চালুর অনুমোদন দিয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বৃষ্টিতে তিস্তা নদীতে আকস্মিক বন্যার ভয়ানক গ্রাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রামের পর গ্রাম। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর পরপরই দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।
১৭ লক্ষাধিক আফগান শরণার্থীকে পাকিস্তানে ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কাকার এবং উচ্চপর্যায়ের সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি।
সম্প্রতি ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য; আজ ৪ অক্টোবর থেকে তা কার্যকর হচ্ছে। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, এখন থেকে এই বর্ধিত ফি শিক্ষার্থী, শ্রমিক, পর্যটক— সবার ওপর কার্যকর হবে।
ভারতে গত ১৫ সেপ্টেম্বর থেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। এই মাসের শুরুতে দেশটি এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং এতে দু’জনের মৃত্যু হয়েছে।
কলম্বিয়ার সেনাবাহিনী বামপন্থী গেরিলাদের বিরুদ্ধে লড়াই চলাকালে বেসামরিক নাগরিকদের হত্যা দায়ে এই প্রথমবারের মতো তারা ক্ষমা প্রার্থনা করেছে।