পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩০০ জন। নিহতদের মধ্যে ৬টি শিশু রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
এশিয়া
চীনের সাথে তাইওয়ানের সম্পর্কের উত্তেজনা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে দু'পক্ষের মধ্যে দুর্ঘটনাক্রমে সঙ্ঘাত বেঁধে যেতে পারে।
ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন। তবে এর আগে কলকাতার কালীঘাটে গিয়ে মাথা ন্যাড়া করে, গঙ্গায় গোসল সেরে বিজেপি করার প্রায়শ্চিত্ত করেছেন তিনি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্দেহভাজন উগ্রবাদীদের হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ভারতবিরোধী উগ্রবাদীরা এ হামলার জন্য দায়ী বলে দাবি করেছে দেশটির পুলিশ।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও পণ্য ট্রানজিটের ব্যাপারে ইরানের সঙ্গে তার দেশের গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আইআরআইবি’র সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমন গাস। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইয়াহু নিউজ এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, গোপন সম্পদের বিবরণ ফাঁসের ঘটনার সাথে তার দেশের নাগরিকদের জড়িত থাকার বিষয়টি সরকার তদন্ত করে দেখবে।
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করেছে রাজ্যপুলিশ। সীতাপুরের একটি গেস্ট হাউসে ৩৫ ঘণ্টা আটক রাখার পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ভারতে নতুন করে একদিনে ১৮ হাজার ৩৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এটি ২০৯ দিনের মধ্যে সর্বনিম্ন।
দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ৪৮ জনে। বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ৯০২ জনে, যা গত ২০১ দিনের মধ্যে সবচেয়ে কম।
ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ওমান ও ইরানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও দেশ দু'টির বিদ্যুৎ ব্যবস্থা, সড়কসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ওমানের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় শাহীন।
আফগানিস্তানের জনগণকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী তালেবান সরকার। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ নির্দেশের খবর জানিয়ে বলেছেন, ‘তালেবান সরকারের নেতৃত্ব পরিষদ’ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত দিয়েছে।
গত অগাস্টে উত্তর কোরিয়া হটলাইন বন্ধ করে দিয়েছিল। ফের তা চালু হলো দুই দেশের মধ্যে। তবে উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান ফুমিও কিশিদা।
চলতি বছরে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। দুজন পেয়েছেন এই পুরস্কার। তারা হলেন ডেভিড জুলিয়াস ও আর্ডেন প্যাটাপুটিন।
ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে ৪ কৃষক হত্যার প্রতিবাদে সেখানে যাচ্ছিলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যান্য নেতা। তবে খিরিতে যাওয়ার আগেই কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে ভারতের পুলিশ।
ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে ইরানের সঙ্গে চার দফা গোপন বৈঠক করেছে সৌদি আরব। মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে আঞ্চলিক শক্তিধর দেশ দু’টির মধ্যে বৈরী সম্পর্ক চলছিল। সম্প্রতি সম্পর্কের উন্নতি ঘটাতে দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করেছেন।