জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত বিষয়ক এক রেজুলেশন ভোট দানে বিরত থেকেছে বাংলাদেশ। ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে সাতটি দেশও এ ভোট দানে বিরত ছিল।
- ১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম
- * * * *
- কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু
- * * * *
- নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ১০৭ কোটি টাকা
- * * * *
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
রাজনীতি
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তিন দাবি আদায়ে আগামী রোববার গণভবনের সামনে অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। সোহেল তাজের তিন দাবির মধ্যে রয়েছে-১০ এপ্রিল সরকারিভাবে রিপাবলিক ডে পালন,
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গণতন্ত্রকে সংহত করতে ও গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপি’র দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকাল পৌনে ৪টায় গুলশানের ‘ফিরোজা’ থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় শরীফ মিয়া (২২) নামের তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে গিয়ে পৌঁছান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কখনো জনকল্যাণকর কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেনি।
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।মঙ্গলবার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা-এর ১৬ নম্বর আদালতে তার জামিন আবেদন শুনানি করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক চেকআপের জন্য হাসপাতালে যাবেন। মেডিকেল বোর্ডের পরামর্শ আজ বিকাল ৩ টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তার।
বিএনপিকে নির্বাচনে আনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সোমবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন ব্লিঙ্কেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর যারা লাফালাফি করেছিলেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি দেয়ার পরে, নিশ্চয়ই তারা চুপসে গেছেন।
বিএনপি নেতারা নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করতে সরকারের ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (৫ এপ্রিল) তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নিজ নিজ ক্যাম্প ছেড়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরার সময় কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
রাজধানীর চকবাজার এলাকায় টিনের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।