ইউনিয়ন ব্যাংকের ভল্টের ১৯ কোটি টাকার হিসাব না মেলার ঘটনায় গুলশান শাখার সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিন থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইউনিয়ন
ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন গুলশান শাখার ভল্ট থেকে ১৯ কোটি টাকা উধাও হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল গত সোমবার (২০ সেপ্টেম্বর) ব্যাংকটির শাখায় গিয়ে এমন তথ্য উদ্ঘাটন করেছে।
কুষ্টিয়ায় একটি ইউনিয়ন বাদে ২য় ধাপে চলছে গণটিকা কার্যক্রম। জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে চলতি মাসের ৯ তারিখে করোনার ভ্যাকসীন প্রদান করা হবে । করোনার ঝুকিপূর্ন জেলা কুষ্টিয়ায় ২য় ধাপে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে গণটিকা দেওয়া হচ্ছে।
ইউনিয়ন পর্যায়ে আবারও টিকাদান কর্মসূচি শুরু হবে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মানুষকে টিকাদানে উৎসাহিত করতে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হয়েছিল।
ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাম সংবলিত একটি পেজ থেকে ৭৩ জন ছাত্রীর ছবিসহ আপত্তিকর পোস্ট শেয়ারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।
পাবনা প্রতিনিধি: পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। আজ রবিবার সকালে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন কার্যলয়ে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা ও দোয়া মাহফিল।
কুষ্টিয়া প্রতিনিধি : করোনার ভয়াবহ ঝুকিপূর্ন জেলা কুষ্টিয়াতেও ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু হয়েছে। আজ ৭ আগষ্ট সকাল ৯টা থেকে জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৭ টি কেন্দ্রে করোনার এই টিকা দেওয়া শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়নগুলোর ১ নাম্বার ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) করা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ ২৫ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনী ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবারের সূচকে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কোনো ধরনের বৈঠকে রাজি নয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়ার সাথে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন জার্মানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট। কিন্তু তা বাতিল করে দিয়েছে ইইউ। একইসাথে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ইইউ।
চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস পত্রিকায় এনিয়ে মঙ্গলবার যে দীর্ঘ সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে, তাতে ন্যাটোর এই বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়। চীন বলছে, তাদের শান্তিপূর্ণ উন্নয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে 'মিথ্যে অপপ্রচার' চালানো হচ্ছে।