গত মার্চ মাসে দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত ও ২ হাজার ২২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৬ জন এবং শিশু ৯৮ জন।
ঘটনা
চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের বন্দর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
কাউনিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নেত্রকোনার মোহনগঞ্জে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিপা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার পানুর গ্রামে মোহনগঞ্জ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলার পূর্বধলা উপজেলার চান্দুরা গ্রামের মোহাম্মদ তারা মিয়া ও ফরিদা আক্তারের মেয়ে।
ভাঙ্গায় মোটর সাইকেল দুর্ঘটনায় জিফাত ফকির (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা-যশোর মহাসড়কে বাস ও ইজিবাইকের (অটোরিকশা) মধ্যে সংঘর্ষে কাজল (৩৫) নামে এক নারী গুরুতর আহত হন।
কানাডার টরন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত ২১ বছর বয়সী আহনাফ আবরার মোরশেদ (ওয়ামিক) নামক এক যুবক নিহত হয়েছেন। নিহত ওয়ামিকের বাবার নাম মোর্শেদুর রহমান মামুন।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বাবুল মিয়া নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
কেরানীগঞ্জে গ্যাস লাইটার উৎপাদনকারী টিন-শেড কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।