আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি-জামায়াত যদি ক্ষমতায় আসার জন্য আবারও জ্বালাও পোড়াও করতে চায়; বাসে আগুন দেয়, মানুষ পুড়িয়ে মারে- তাহলে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে।
জামায়াত
নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
নাশকতার অভিযোগে করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত
বাগেরহাটের মোরেলগঞ্জে নাশকতার অভিযোগে জামায়াত-বিএনপির ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার বেলা ২টার দিকে থানায় মামলা দায়ের হয়েছে।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় দলটির ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
একাত্তরে মানবাধিকারবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় জামায়াত- শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
বাঙালি জীবনের বেদনাবিধুর আগস্ট মাস ঘিরে বিএনপি-জামায়াতের নেতৃত্বে নাশকতার ছক আঁকা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবার্তা দিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত বিদেশিদের এদেশে ডেকে এনেছে। আর এখন বিদেশিরা শিষ্টাচারের বাইরে গিয়ে কাজ করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আজক সোহরাওয়াদী উদ্যোনে অনুষ্ঠেয় পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করেছে। আজ এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি। জামায়াতকে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ৬ আগস্ট, রোববার বাংলাদেশের সকল বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।