বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহরণের তিনদিন পর ১৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকালে তাদের উদ্ধার করা হয়।
- ফার্স্টট্রিপ অ্যাপ ও ওয়েবসাইটে মিলবে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধা
- * * * *
- একাদশে ভর্তিতে মেধাভিত্তিক ব্যবস্থার পক্ষে বোর্ড, পরীক্ষা-লটারি নাকচ
- * * * *
- অনুভূতি জানাতে গিয়ে স্কালোনি বাকরুদ্ধ
- * * * *
- মুক্তির আগেই বিতর্কে ‘কুইন টু’
- * * * *
- শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
- * * * *
জেলে
মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে বিজিবির নিকট হস্তান্তর করেছে।
পদ্মা নদীতে মাছ ধরার জালে একটি কুমিমের উঠে এসেছে। জালে কুমির দেখে জেলেসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুর গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ১৫টি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। দুই দিন অতিবাহিত হলেও তাদের এখনো ছেড়ে দেওয়া হয়নি। তবে তারা ওপারে সুস্থ ও ভালো আছেন। তাদের দ্রুত ফেরাতে কাজ করছে বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরার সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত দশ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তিনটি নৌকা, একটি সোলার প্যানেল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২১৪ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার দায়ে ২৭ জেলেকে গ্রেপ্তার করা হয়।
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামবেন। ইলিশ শিকারের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন জেলেরা। ইতোমধ্যে তারা শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে নিয়েছেন।
কেউ মেরামত করছে নৌকা। কেউ বুনছে জাল। কেউ করছে নৌকা ধোয়া-মোছার কাজ। বড় বড় ফিশিং ট্রলারগুলো নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে নিচ্ছেন ট্রলারে। অনেকদিন পর সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। সুনশান নীরব ঘাটগুলো হয়ে উঠছে কর্মচঞ্চল।