খুলনা মহানগরীতে ট্রেনে কাটা পড়ে মর্জিনা (৩৮) ও শেফালী বেগম (৪০) নামের দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে নগরীর আলীম জুট এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
- পাকিস্তানে সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক
- * * * *
- ডেটা সেন্টার নির্মাণে বাড়ছে বাধা, চাপে ইলন মাস্কের পরিকল্পনা
- * * * *
- রাগ নিয়ন্ত্রণে যে ৫ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)
- * * * *
- কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?
- * * * *
- অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে?
- * * * *
ট্রেন
আহত পাবনার মহিলা লীগ নেত্রী রাজশাহী একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। এর আগে ১৯ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ব্রীজের উপর ট্রেনের ধাক্কায় আহত হন পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫)।
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় অপর একটি ট্রেনের ধাক্কায় আশরাফুল আলম (বাচ্চু) (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত ছিলেন বলে তাৎক্ষণিকভাবে জানা যায়।
যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে সালিসবারিতে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও কোস্টগার্ড হেলিকপ্টারও উদ্ধারকাজ চালাচ্ছে।
পাবনায় চলন্ত ট্রাকের ধাক্কায় আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস টেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও ছেলে। শুক্রবার সন্ধ্যার পর টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ট্রেনের শিশু যাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণরত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।
সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মো. বেলাল হোসেন (৩৫) নামে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। বেলাল দিনাজপুর জেলা সদরের সুন্দরগঞ্জ গ্রামের মৃত শওকত আলীর ছেলে। বৃহস্পতিবার ভোরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর সদরের চুড়ামনকাটিতে ট্রেন দূর্ঘটনায় একজন নিহত হয়েছে।নিহত সাইদুল ইসলাম(৪০) চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ার মৃত আতর আলীর ছেলে।
রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার পর এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. এহসান চৌধুরী পরিবারের সঙ্গে উত্তরায় থাকতেন। তার বাবার নাম আমির উদ্দিন চৌধুরী।