মাগুরা শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে র্যাব-৬। শনিবার রাতে এ অভিযান চালান র্যাব।
- প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ
- * * * *
- মানিকগঞ্জে পর্যটন সার্কিট গঠনে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত
- * * * *
- হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়া তেল: বিএফএসএ চেয়ারম্যান
- * * * *
- ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
- * * * *
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৪
- * * * *
নকল বিড়ি
বরিশালের বাকেরগঞ্জে সরকারের অনুমোদনহীন তামাকজাত পণ্য বহন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক।
বিড়ি শিল্প রক্ষায় নকল বিড়ি ও নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বেলা ১১ টায় ময়মনসিংহ বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়ি জব্দ করা হয়েছে। রবিবার এ অভিযান পরিচালনা করেন গফরগাঁও থানা পুলিশ।
সাতক্ষীরার তিনটি উপজেলায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ ও র্যাব সদস্যরা। বৃহস্পতিবার রাতে নকল ব্যান্ড রোলযুক্ত এসব বিড়ি জব্দ করা হয় দেবহাটা উপজেলার পারুলিয়া, কালিগঞ্জ উপজেলার উজিরপুর ও সদর উপজেলার তুজুলপুর এলাকা থেকে। এ সময় আটক করা হয় তিন জনকে।
দেশের উন্নয়ন,অগ্রগতি ও প্রকৃত বিড়ি মালিকদের স্বার্থে নকল বিড়ি বন্ধ এবং শুল্ক ফাঁকি দেয়া অবৈধ বিড়ি কারখানা বন্ধে কাস্টমস কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিড়ি মালিক ও বিড়ি শ্রমিক ইউনিয়ন।
ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বিভিন্ন স্থানে কয়েক দফা অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়ি জব্দ করেছে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
নকল বিড়ি ও নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিড়ি মালিক ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। সোমবার বেলা ১১ টায় জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
নেত্রকোনা সদরের চল্লিশাপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আফিজ বিড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন নেত্রকোনা জেলার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
যশোর প্রতিনিধি: কুষ্টিয়া, যশোর, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত সরকারের অনুমোদনহীন নকল ব্যান্ডরোল লাগিয়ে করিম বিড়ি বাজারজাত করছে কুষ্টিয়ার একটি অসাধু চক্র। চক্রটির মুলহোতা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকার আব্দুল করিম।