নীলফামারীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুই উপজেলায় সহিংসতার ঘটনায় চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে সদরে একটি ও সৈয়দপুরে তিনটি রয়েছে।
নীলফামারী
নীলফামারীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ১২টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিউরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেলের উদ্যোগে ও দশমাইল হাইওয়ে থানার সহযোগীতায় বিশেষ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
নীলফামারীতে কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে পশুর হাট। ইতিমধ্যে শুরু হয়েছে বেচাকেনা। জেলায় এবার ৪১টি স্থানে কোরবানির পশু কেনাবেচার হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩১টি স্থায়ী ও ১০টি অস্থায়ী হাট রয়েছে।
নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নীলফামারীর সৈয়দপুরে বিষ্ণুমূর্তিসহ শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।রোববার (১৯ মে) সৈয়দপুর থানা-পুলিশ ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
নীলফামারীতে সাফিনূর (৫৫) নামে এক চালককে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।রোববার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ব মা দিবস উপলক্ষে নীলফামারীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে
দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। মঙ্গলবার সকালে জেলা শহরের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নামাজের আয়োজন করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।
নীলফামারীর কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল সংস্কার কাজে মাটি খননের সময় দুটি মাইন, একটি মর্টারশেল ও একটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৮৭ বোতল ফেনসিডিল ও এক্সিকফ সিরাপসহ (কাশির সিরাপ) এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) নীলফামারী সিপিসি।