আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাছাই শেষ হবে আগামীকাল রবিবার।
নয়ন
পঞ্চগড়ে দুটি সংসদীয় আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ (জাগপা) সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে
মনোনয়নপত্রের প্রাথমিক যাচাই-বাছাইয়ে দ্বিতীয় দিনে বরিশালের তিনটি আসনে ১০ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪টির মধ্যে ১২টি বৈধ এবং ১২টি বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
রাজশাহীর ছয়টি আসন থেকে ৩৮ জন মনোয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। প্রথম দিন শুক্রবার ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি জেলার দুটি আসনে জমা দেওয়া ২৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে
সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ ছাড়া এ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জয়পুরহাটে দুটি সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীসহ সাত জনের মনোনায়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি, জামায়াতসহ সাত প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।