পদ্মায়

পদ্মায় ট্রেন চলাচলের উদ্বোধন ১০ অক্টোবর

পদ্মায় ট্রেন চলাচলের উদ্বোধন ১০ অক্টোবর

আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেলপথটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

রাজশাহীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২২ জুলাই) দুপুরে একজনের এবং বিকালে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে তারা নিখোঁজ হয়।

পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)।

পদ্মায় ভাঙন: ঝুঁকির কারণে সরিয়ে নেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

পদ্মায় ভাঙন: ঝুঁকির কারণে সরিয়ে নেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে থাকা একটি কলেজ ও মাদরাসা সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে কলেজটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে পুরোদমে কাজ চলছে।

পদ্মায় পানি বৃদ্ধি, দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট বন্ধ

পদ্মায় পানি বৃদ্ধি, দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট বন্ধ

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির কারণে ফেরি ঘাটের পন্টুনের অ্যাপ্রোচ সড়ক ডুবে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। তবে পানিতে র‍্যাম তলিয়ে যাওয়ায় এবং সড়ক সংস্কারের কারণে তিন নম্বর ঘাট বন্ধ রয়েছে।

পদ্মায় গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজ

পদ্মায় গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজ

পদ্মা নদীতে গোসল করতে নেমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির (ইউআইইউ) দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। তারা হলেন সাব্যসাচী সাম্য ও নুরুল হক নাফি।

পদ্মায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত ও একজন নিখোঁজ

পদ্মায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত ও একজন নিখোঁজ

পদ্মানদীর বুকে নির্মিত সেতুর ১৬ নম্বর পিলারের কাছে ঘুরতে গিয়ে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডুবুরি দল তাদের একজনের মরদেহ উদ্ধার করেছে।

পদ্মায় জেগে উঠেছে ডুবোচর, ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় জেগে উঠেছে ডুবোচর, ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে জেগে ওঠা ডুবোচর খননের এক মাসে ফের ডুবোচর জেগে উঠেছে। এছাড়া উজানের বালুমাটি এসেপদ্মা নদীর চ্যানেলে পড়ে ভরাট হওয়ায় ওয়ানওয়ে পদ্ধতিতে ফেরি চলাচল করছে।