বি

আবারও নৌকার বিজয় হবে : মেয়র তাপস

আবারও নৌকার বিজয় হবে : মেয়র তাপস

নৌকা মার্কায় নিজের ভোট দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ আমার কেন্দ্র। অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে আমি ভোট দিলাম

মিরপুরে দারুসসালাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগ

মিরপুরে দারুসসালাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগ

রাজধানীর মিরপুরে দারুসসালাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠেছে। অভিযোগকারী আব্দুল কাদের জানান, তার ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম নগরীতে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থীর কর্মী

চট্টগ্রাম নগরীতে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থীর কর্মী

চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।রবিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

চট্টগ্রামে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৩০ মিনিট আরাকান সড়ক দখল করে রাখে বিএনপির কর্মী-সমর্থকরা।

ভোটার উপস্থিতি কম ঢাবির কেন্দ্রগুলোতে

ভোটার উপস্থিতি কম ঢাবির কেন্দ্রগুলোতে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সকাল আটটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে কোনও ভোটকেন্দ্রের সামনে খুব বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি।

ভোট বিরোধিতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ : নানক

ভোট বিরোধিতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ : নানক

ঢাকা-১৩ আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এ আসনে ভোট উৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

সিলেটের বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতীহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুর দিকে ভোটার উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের সারি লক্ষ্য করা যায়। 

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন ইসি আহসান হাবিব

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন ইসি আহসান হাবিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব। রবিবার ৯টা ৪৫ মিনিটে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

আমরা নিশ্চয়ই বিপুল ভোটে বিজয়ী হবো : বাহাউদ্দিন নাছিম

আমরা নিশ্চয়ই বিপুল ভোটে বিজয়ী হবো : বাহাউদ্দিন নাছিম

ঢাকা-৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়। ১৫ বছরের আন্দোলন সন্ত্রাস নৈরাজ্যের। তাদের আন্দোলনে জনগণ নেই। এজন্য তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে অংশ নেয় না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তারা বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়ন।