বি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

দেশের জনগণ ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে আগামীকাল মঙ্গলবার ও বুধবার দুদিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু

২০২৩-২৪ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ থেকে শুরু হয়েছে। ১৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে এ আবেদন প্রক্রিয়া চলবে।

স্থানীয়দের হামলায় ববির ৬ শিক্ষার্থী আহত

স্থানীয়দের হামলায় ববির ৬ শিক্ষার্থী আহত

রেস্টুরেন্টে খাবার খেতে বসা নিয়ে স্থানীয়দের হামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছয় শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

মুরাদের আসনে ট্রাক প্রথম, দ্বিতীয় নৌকা, তৃতীয় ঈগল

মুরাদের আসনে ট্রাক প্রথম, দ্বিতীয় নৌকা, তৃতীয় ঈগল

জামালপুর-৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ ৫০ হাজার ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ৪৭ হাজার ৬৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল। আর ঈগল প্রতীকের প্রার্থী ডা. মুরাদ হাসান ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

কিডনি জটিলতায় ইবি কর্মকর্তার মৃত্যু, উপাচার্যের শোক

কিডনি জটিলতায় ইবি কর্মকর্তার মৃত্যু, উপাচার্যের শোক

ইবি প্রতিনিধি: কিডনি জটিলতা ও হৃদরোগ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বিপুল ভোটে জয়ী এ. কে. আজাদ

বিপুল ভোটে জয়ী এ. কে. আজাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।