গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৭৫ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৮ জন রোগী ভর্তি হয়েছেন, যা নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮৫ জন রোগী চিকিৎসাধীন।
- শুকুর মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ, স্মৃতিচারণে তারকারা
- * * * *
- যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা-সিরিজ ছড়িয়ে দিতে কাজ করবে চরকি-টোস্টার
- * * * *
- যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
- * * * *
- জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ
- * * * *
- রাজধানী থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
- * * * *
রিশা
বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকায় অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রী নিজ কন্যা সন্তানকে (১৪) ধর্ষণের মামলার রায়ে বাবাকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১০৭ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’- ২০২৩ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে অ্যাওয়ার্ড হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বরিশালে নদ-নদীর পানি আগের দিনের চেয়ে আরও বেড়েছে। বৃহস্পতিবার বরিশাল বিভাগের ৬ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।
বরিশালে নদ-নদীর পানি আবারও বেড়েছে। বুধবার বরিশাল বিভাগের ৩ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে শুক্রবারের সব শেষ তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ৭৮৫ জন রোগী।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার ৬৭ হাজার ২৮৯ জন পরীক্ষা দেবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) শুরু হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবার কেন্দ্র ১৩১টি।
বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সখিনা (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২৭৩ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বরিশাল নগরীতে নয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বরিশাল মেট্রোপলিটনের চাঁদপাশা আরজিকালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ সোহরাব খলিফা (৪৭) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।