র

জাতিসংঘ দূতকে অবাঞ্ছিত ঘোষণা সুদানের

জাতিসংঘ দূতকে অবাঞ্ছিত ঘোষণা সুদানের

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং ইউএন ইন্টিগ্রেটেড ট্রানজিশন অ্যাসিস্ট্যান্স মিশন (ইউএনআইটিএএমএস) প্রধান ভলকার পার্থেসকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অনাকাঙ্ক্ষিত ব্যক্তি’ ঘোষণা করেছে সুদান। 

কারিনার টি-শার্টের দাম ৩৭ হাজার টাকা!

কারিনার টি-শার্টের দাম ৩৭ হাজার টাকা!

বলিউডের ফ্যাশন ডিভাদের মধ্যে অন্যতম কারিনা কাপুর খান। ব্যয়বহুল জিনিসপত্র ও পোশাক পরে মাঝে মাঝে খবরের শিরোনাম হন কারিনা। সম্প্রতি মুম্বাইয়ের বাসভবনের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এই অভিনেত্রী। তার পরনের নীল রঙের টি-শার্টে বহু রঙের প্রিন্ট করা। 

সাতক্ষীরায় মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা উদ্বোধন

সাতক্ষীরায় মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা উদ্বোধন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার গোপন নথি সংক্রান্ত মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহারের মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।

সৌদি পৌঁছেছেন ৬৪,২৭৭ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৬৪,২৭৭ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৬৪ হাজার ২৭৭ জন হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারিভাবে ৫৪ হাজার ৯২৭ জন মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক : হাইকোর্ট

স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক : হাইকোর্ট

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় পোকা মারার ওষুধ দেওয়ার পর বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সিরাজুল আলম খান লাইফ সাপোর্টে

সিরাজুল আলম খান লাইফ সাপোর্টে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

চট্টগ্রামে তেলবাহী ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামে তেলবাহী ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের বন্দর থানা এলাকার সল্টগোলা ক্রসিং মোড়ে তেলবাহী ওয়াগন ট্রেনের সঙ্গে কেমিক্যালবাহী লরির সংঘর্ষে হয়েছে। এতে ট্রেনের ধাক্কায় উল্টে যাওয়া লরির নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জিলকদ ও জিলহজ পবিত্র হজের মৌসুম

জিলকদ ও জিলহজ পবিত্র হজের মৌসুম

হজের মৌসুম শুরু হয় জিলকদ মাসে। এ মাস শেষেই আসবে জিলহজ। হিজরি সনের এই শেষ মাসটি হজের মাস। এ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত হাজিরা হজ পালনে নিয়োজিত থাকেন। কিরান ও ইফরাদ হজযাত্রীরা মক্কা মুকাররমায় পৌঁছে ইহরাম অবস্থায় হজের অপেক্ষায় থাকেন।