২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ ছাড়া আগামী কয়েক বছরে বেশি কিছু আইসিসির ইভেন্টও রয়েছে। বেশ কয়েকটি স্টেডিয়ামের সঙ্গে এটির নির্মাণ কাজে হাত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শেখ হাসিন
একের পর এক হত্যা মামলার আসামি হচ্ছেন দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার ২২ দিন পরও তার বিরুদ্ধে মামলা হয়েছে আরও চারটির
রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২ মামলায় ১৬৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ১৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার ও ছাত্রদলকর্মী জাহিদ হাসান বাদী হয়ে এই দুই মামলা করেন।
রংপুরে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় জেলা পুলিশ সদস্যসহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশে গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানায় আন্দোলনকালীন গুলিতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদারের (১৭) বাবা মো. কামরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে শফিক মিয়া (২৮) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামালসহ ১৫৬ জনের নামে ও অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী মো. আব্দুল আহাদ সৈকত (১৭) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৬ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরের র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদার হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।