ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ, গোয়েন্দা ও সিটিটিসি বিভাগের পাঁচ দিনব্যাপী সমন্বিত বিশেষ অভিযানে ৭৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ এই অভিযানটি গত সোমবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীজুড়ে পরিচালিত হয়।
শেষ
আগামী ১৯ নভেম্বর হবে বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ইউরোপ, এশিয়ার অধিকাংশ দেশ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশনে হোঁচট খেয়েছে টাইগাররা। মাত্র ছয় রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল ভারত। বুধবার সুপার টুয়েলভে গ্রুপ-২ এ নিজেদের তৃতীয় ম্যাচে ভারত ৬৬ রানে হারিয়েছে আফগানিস্তানকে।
বিশ্বের শিল্পোন্নত ২০ দেশের সংগঠন জি২০ শীর্ষ সম্মেলন থেকে ভূপৃষ্ঠকে আরো বেশি উত্তপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে ‘কার্যকর ও অর্থবহ পদক্ষেপ’ নিতে সম্মত হয়েছেন এসব দেশের নেতারা।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্ব নেতারা একত্রিত হয়েছেন।
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। আট বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। এরই মধ্যে এলো আরেক দুঃসংবাদ।
দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা আগামীকাল সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে। প্রজনন মৌসুমে ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন করতে গত ৪ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়।
কলম্বিয়ায় যে মাদক ব্যবসায়ীকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল এবং যে দেশটির সবচেয়ে বড় অপরাধী চক্রের প্রধান, সেই মাদক সম্রাটকে অবশেষে ধরতে সক্ষম হয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।