দক্ষিণী নায়ক থালাপাতি বিজয়ের নতুন সিনেমা মানেই যেনো সিনেমা হলে উৎসব। সেটা আবারও প্রমাণ হলো। মুক্তির শুরুর দিন থেকে বক্স অফিসে ভালো করেছিলো দক্ষিণী তার অভিনীত ‘লিও’।
সিনেমা
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নির্মাণের ঘোষণা দেন পরিচালক অনন্য মামুন। গত মাসেই এই নায়কের সঙ্গে চুক্তি সম্পন্নের পর প্যান-ইন্ডিয়ান ঘরানার ছবির শুটিংয়ের কাজে ভারতে উড়াল দেয় প্রোডাকশন ইউনিট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি। এবার পরিবার নিয়ে হলে গিয়ে মুজিব দেখলেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সম্প্রতি বলিউড ভাইজান সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে অরিজিতের গাড়ি বের হতে দেখেই জল্পনা-কল্পনা শুরু হয়েছিল।
দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। মহেশ বাবুকে নিয়ে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস নির্মাণ করছেন তেলেগু ভাষার ‘গুন্তুর করম’ সিনেমা। ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন তারা।
ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। নিজের কর্মকাণ্ডে সবসময় থাকেন আলোচনার শীর্ষে। অন্যদিকে ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানও ঠিক তেমনি। তার কর্মকাণ্ড নিয়েও হয় আলোচনা-সমালোচনা। পেশাগত জায়গায় মিল না থাকলেও এক জায়গায় এসে মিলে গেছেন এই দুই তারকা।
আবারও ঢাকাই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী অরিজিৎ সিং। সিনেমার নাম ‘তুই আমার পাখি, আমি তোর পাখি’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মো. জাকারিয়া মাসুদ।
সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানে চালু হচ্ছে সিনেমা ও থিয়েটার বিভাগ। রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কলেজে এই বিভাগ চালুর অনুমোদন দিয়েছে।
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে সুপারস্টার বলে মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি কলকাতার সংবাদমাধ্যমে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।
দেশের প্রেক্ষাগৃহে আজ (২৯ সেপ্টেম্বর) দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটি সিনেমাই সরকারের অনুদানে নির্মিত হয়েছে। এর একটি মুশফিকুর রহমান গুলজারের নির্মিত ‘দুঃসাহসী খোকা’। অন্যটির নাম ‘বৃদ্ধাশ্রম’। এটি নির্মাণ করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল।