গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ -কাশিয়ানির একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
স্বতন্ত্র প্রার্থী
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন মুহাম্মদ মুর্শেদ আলম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানির একাংশ) স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নিতে এসে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতা।
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তাঁদের প্রার্থিতা বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সমর্থক ভোটারদের তথ্যের অসংগতি এবং দলীয় প্রত্যয়নপত্র জমা না দেওয়া।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদ্দীন মওদুদ। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
বিএনপির মনোনয়ন বঞ্চিত তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সাবেক স্বৈরশাসক খুনি শেখ হাসিনার আসনে (গোপালগঞ্জ-৩) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।