আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার ২০টি আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোট ১৭৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৪ জন।
স্বতন্ত্র প্রার্থী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মনোহরদীর ৫ বারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়া ‘কৌশলগত সিদ্ধান্ত’।
সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হয়েছেন গোলাম সারোয়ার নামে এক প্রার্থী। ওই হামলার ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।
টাঙ্গাইল প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে দুইটিতে জয় লাভ করেছে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। তবে অপর দুইটিতে ভরাডুবি হয়েছে তাদের। এই দুই ইউনিয়নে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করেছে নৌকার প্রার্থী ও কর্মীরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের নৌকার প্রার্থী সালাউদ্দিন খান তারেক ও তার কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর ও পার্শ্ববর্তী বাড়িতে হামলা চালালে একজন নারীসহ ২জন আহত হয়েছেন।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ও পুলিশসহ অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে।
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলীর মৃতদেহ বিকেলে ভাঁড়ারায় পৌঁছুলে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। পরিবারের সদস্যরাসহ সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন।