মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে।
স্বতন্ত্র প্রার্থী
বরগুনা সদর উপজেলার ঐতিহ্যবাহী ফুলঝুড়ি বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোযার টুকু গণসংযোগ ও পথসভা করেছেন।
সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) শফিকুল ইসলামের নির্বাচনি প্রচারণায় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ময়মনসিংহ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতিকে নির্বাচনী প্রচারণা ক্যাম্প স্থাপন নিয়ে দু'পক্ষের কিলঘুষির মারামারীতে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
নেত্রকোণা-৩ আসনের কেন্দুয়ার মাসকা বাজারে স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নেতাকর্মীদের বিরুদ্ধে।
নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই মুন্সীগঞ্জ-৩ আসনেদুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম পরিবারের সদস্য সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। একই সঙ্গে চাচাত ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলামকে সমর্থন দিয়েছেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তিন আওয়ামী লীগ নেতা প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে এক শতাংশ ভোটারের সমর্থনসূচক সইয়ে গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রবিবার সকালে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে দোলনের মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয়।
জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে এক শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট ফেরত দিয়েছেন হাইকোর্ট।