স্বাস্থ্য সেবা বিভাগ ২০২৩ সালের হজ গমনেচ্ছুদের জন্য হজে যাওয়ার আগে করণীয় বিষয়সমূহ এবং হজব্রত পালনে সৌদি আরবে অবস্থানকালীন সময়ে স্বাস্থ্য সেবা সংক্রান্ত ‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’ প্রস্তুত করেছে।
হজ
চলতি মৌসুমে পবিত্র হজের প্রথম ফ্লাইট যাবে আগামী ২১ মে। এ বছর প্রি-হজ ফ্লাইটে বাংলাদেশ বিমানের মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। প্রথম ফ্লাইট বিজি-৩০০১ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নিবন্ধনের সময় ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে সময় চতুর্থবারের মতো বাড়ানো হলো।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, হজ প্যাকেজের দাম কমানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো আদালতের আদেশের অনুলিপি পাইনি। যদি নতুন কোনো সিদ্ধান্ত হয়, আমরা পরে আপনাদেরকে জানাব।’
হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ। কোটা পূরণ না হওয়ায় এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা বৃহস্পতিবার (১৬ মার্চ) পর্যন্ত বাড়ানো হয়েছিল।
পবিত্র হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিমানভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়কে অথর্ব এবং এ বছরের জন্য ঘোষিত হজ প্যাকেজকে অমানবিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
‘কর আদায় সহজীকরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে,’ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘বিদেশি বিনিয়োগে উৎসাহিত করতে এ প্রক্রিয়া আরও সহজ করতে হবে।
হজের খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশে থেকে হজে যাওয়ার আগ্রহ কমছে। সময় বাড়িয়েও নির্ধারিত কোটা পুরণ সম্ভব নাও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই হজ খরচে সরকারের কাছে ভর্তুকি দাবি করছে হজ এজেন্সিগুলো
বাংলাদেশ সরকার হজে যাওয়ার জন্য নিবন্ধন করার সুযোগ আরো এক সপ্তাহ বাড়িয়ে ১৬ মার্চ নির্ধারণ করেছে।তবে এই বছরে হজে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোটা রয়েছে, এখনো তার অর্ধেকও পূরণ হয়নি। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, শেষ সপ্তাহে অনেক আগ্রহী নিবন্ধন করবেন।