কুয়াশায় আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চলাচল বন্ধ না থাকলেও রানওয়ের দৃশ্যমানতা কম থাকায় সময় মতো ফ্লাইট অবতরণ করতে পারেনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
হজ
নতুন শর্তে সৌদি আরবের সাথে হজ চুক্তি করেছে বাংলাদেশ। ওই চুক্তিতে নেই বয়সের বাধা এবং বহাল রাখা হয়েছে আগের কোটা। অর্থাৎ চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজ পালন করতে পারবেন।
চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী।রোববার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বিষয়টি জানান।
হজযাত্রীর কাছ থেকে টাকা নেওয়ার পর সে টাকা ফেরত দিতে টালবাহানা করায় এন জেড ফাউন্ডেশন অ্যান্ড হজ মিশন নামের এক এজেন্সিকে দুই লাখ টাকা জরিমানা করেছে সরকার। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
হজ ও ওমরাহর ফজিলত অপরিসীম। হজের সময়টা নির্দিষ্ট কিছুদিন হলেও বছরের যেকোনো সময় ওমরাহ করা যায়। তবে হজের নির্ধারিত বিশেষ সময়ে (৮ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত পাঁচ দিন) ওমরাহ পালন করা বিধেয় নয়; এই পাঁচ দিন ছাড়া বছরের যেকোনো দিন যেকোনো সময় ওমরাহ পালন করা যায়।
রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমাদানি কার্গোতে অভিযান চালিয়ে ১০টি বিদেশি ঈগল জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
অভিবাসীদের নাগরিকত্ব গ্রহণেরপ্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে জার্মানির সরকার৷ এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি খসড়া প্রতিবেদন দিয়েছে৷
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭টি বিদেশি ব্রাউনি প্যাঁচা জব্দ করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব প্যাঁচা জব্দ করা হয়। পরে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এনওসি বহির্ভূত হওয়ায় আমদানিকারকের বিরুদ্ধে মামলা ও বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, পর্তুগাল সরকার বাংলাদেশী নাগরিকদের জন্য বিশেষ করে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের আত্মীয়দের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করবে।