চলতি বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৯ দিন বাড়ানো হয়েছে। কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
হজ
হজের প্যাকেজ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (৬ মার্চ)সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান এ নোটিশ দিয়েছেন।
বাংলাদেশে চলতি বছরের হজ যাত্রীদের জন্য সৌদি আরবে আসা যাওয়ার বিমান টিকেটের যে দাম নির্ধারণ করা হয়েছে, তা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। সব মিলিয়ে হজের খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে হজের জন্য আগ্রহীদের নিবন্ধনই কম দেখা যাচ্ছে।
হজযাত্রীদের সুবিধার্থে ‘হজ হেল্প লাইন’ চালু করতে যাচ্ছে সরকার। আগামী ১২ মার্চ থেকে ১৬১৩৬ নম্বরে কল করে হজ গমনেচ্ছুরা বিভিন্ন তথ্য ও সেবা নিতে পারবেন। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে দেখা যায় বিভিন্ন তারকাকে। এ ধারাবাহিকতায় এবার ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সিয়াম ও অভিনেত্রী মেহজাবীন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি স্বর্ণের বার (৪ কেজি ৬৪০ গ্রাম) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। হজযাত্রী নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না। গত রবিবার এক নির্দেশনায় ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়।
চলতি বছরের হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। সোমবার (২০ ফেব্রুয়ারি) শর্তগুলো প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বাংলাদেশিদের হজ কিংবা ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া আগে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ অনলাইনে সংযুক্ত করা বাধ্যতামূলক বলে জানিয়েছেন সৌদি সরকারের উদ্যোগে ‘রোড টু মক্কা সার্ভিস’-এর একটি প্রতিনিধি দলের প্রধান নাইফ আল খাতানি।