যেন ভিন্ন উইকেটে ব্যাটিং করল দুই দল। ভারতীয় ব্যাটসম্যানরা দাপট দেখানোর পর মুখ থুবড়ে পড়ল লঙ্কানরা। শুবমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে স্বাগতিকরা গড়ল বিশাল পুঁজি।
৩
৭২ জন যাত্রী ও ক্রু নিয়ে নেপালের একটি বিমান পোখারা বিমানবন্দরে বিধ্বস্ত হওয়ার পর অন্তত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে আরো লাশ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।
অব্যাহত রুশবিরোধী তৎপরতার অভিযোগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিসহ দেশটির কয়েক ডজন রাজনীতিবিদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।
টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অসুস্থ হয়ে মারা গেছেন আরো তিন মুসল্লি। এ নিয়ে ইজতেমায় মোট ছয়জনের মৃত্যু হলো। ফজরের নামাজের সময়ই তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিনি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বেনাপোল পোর্ট থানা পুলিশ বেনাপোল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল এবং ৫ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ৬ প্রার্থীর মধ্যে ঋণ খেলাপির জামিনদার থাকায় গোপাল চন্দ্র রায় নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কমিটি তার মনোনয়নপত্র বাতিল করেন।
রাজশাহী মহানগরীতে দুইটি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে নগরীর শাহ মখদুম থানা পুলিশ। শনিবার বিকালে তাদের কে গ্রেফতার করা হয়।
দেশের বাজারে সোনার দাম আবারো বাড়লো। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। আর এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯০ হাজার টাকা অতিক্রম করলো।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও শিশুসহ পাঁচজন আহত হয়েছে।