থাইল্যান্ডে একটি পিকআপে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এশিয়া
‘মোদি’ উপাধি নিয়ে মন্তব্যের জেরে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দেয়া দু’বছরে সাজা স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সরকার। এরই অংশ হিসেবে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরির দিনক্ষণও স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ।
হরিয়ানার সাম্প্রতিক দাঙ্গার সময়ে তিনবছরের কন্যাকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময়ে যেভাবে দাঙ্গাকারীদের হামলার মুখে পড়েছিলেন এক নারী বিচারক, সেই কাহিনী ঘটনার তিনদিন পরে প্রকাশ পেয়েছে।
ভারতে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে মঞ্চ গড়েছে বিরোধীরা৷ ঘোষিত লক্ষ্য একটাই, হারাতে হবে ৷ যদিও 'ইন্ডিয়া' জোটের একাধিক দলের মধ্যে বনিবনা নেই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কতটা চ্যালেঞ্জ ছুড়তে পারবে 'ইন্ডিয়া'?
রাশিয়ার কালুগা অঞ্চলে ইউক্রেনের ছোড়া ৭টি চালকবিহীন ড্রোন ভূপাতিত করেছে মস্কো। বৃহস্পতিবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মস্কো টাইমস। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ওই গোডাউনে কেমিক্যাল মজুত থাকত। পাঁচজন শ্রমিক এসে কেমিক্যালের ড্রামগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় সরাচ্ছিলেন, হঠাৎই একটি ড্রামের ঢাকনা খুলে যায়। ঝাঁঝালো বিষাক্ত গ্য়াস বেরিয়ে আসতেই জ্ঞান হারান ওই ৫ শ্রমিক।
পশ্চিমারা রাশিয়ার নিজের শস্য রপ্তানির বিষয়ে শর্তপূরণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণসাগরীয় শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া।
চীনের রাজধানী বেইজিংয়ে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত নথিভুক্ত করেছে। গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে সৃষ্ট মারাত্মক বন্যায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।
ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত কুনো ন্যাশনাল পার্কে আবারও চিতা বাঘের মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচ মাসে নয়টি চিতার মৃত্যু হলো। সবশেষ বুধবার (২ আগস্ট) সকালে ‘ধাত্রী’ নামের মেয়ে-চিতার মৃত্যু হয়েছে।
তিউনিসিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নাজলা বাউডেনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। |মঙ্গলবার রাতে তাকে বরখাস্ত করা হয়। তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আহমেদ হাচানিকে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) এবং তার স্ত্রী সোফি (৪৮) বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। বুধবার ট্রুডোর কার্যালয় এ তথ্য জানিয়েছে।
আফ্রিকার দেশ নিজেরে সামরিক অভ্যুত্থানের পর সেদেশে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে বৈরিতা ক্রমশ বাড়ছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের জোরালো সমর্থন আছে এমন এলাকাতেও সম্প্রতি এক ব্যবসায়ীকে দেখা গেল রাশিয়ার পতাকার রঙে পোশাক পরে গর্বের সাথে নিজেকে প্রদর্শন করতে।
গত ২০শে জুলাই দেশের ভেতরে চালের উর্ধ্বমূখী দাম সামাল দিতে ভারত সরকার বাসমতি ছাড়া আর সব ধরনের সাদা চালের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে।
ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের রাজধানী বেইজিংসহ দেশটির উত্তরাঞ্চলে।