হঠাৎ করে দেশে অস্বাভাবিক বেড়ে গেছে ডিমের দাম। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন সংস্থা মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
- পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা
- * * * *
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নোবিপ্রবিতে দোয়া ও মিলাদ
- * * * *
- ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- * * * *
- মজুরি বৃদ্ধি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ
- * * * *
- রোনালদোর পেনাল্টি মিসের পর আল নাসরের বড় হার
- * * * *
ডিম
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘দেশে ডিমের যে উৎপাদন আছে, বাজার ব্যবস্থা বিন্যাস করতে পারলে আমদানির প্রয়োজন হবে না। প্রতিটি ডিম ১২ টাকার বেশি হওয়া উচিত নয়। সাড়ে ১০ টাকা উৎপাদন খরচ হলে ১২ টাকায় বিক্রি হলে উৎপাদকরা লাভ করতে পারবেন। ডিম ১২ টাকার বেশি বিক্রি করলেই ব্যবস্থা নেয়া হবে’।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানির অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাজধানীর কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দেশে ডিমের দামে অস্থিরতা চলছেই। বাড়ছে ব্রয়লার মুরগির দামও। এর পেছনে বাজার নিয়ন্ত্রণকারী করপোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটকে দায়ী করছে প্রান্তিক ডিলার ও খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।
উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের সমস্যা থাকলে অনেকেই ডিমের কুসুম বা হলুদ অংশটি বাদ দিয়ে খান। তবে খাবারের তালিকায় ‘আনসাং হিরো-’র দলে থাকা এই ডিমের কুসুমের পুষ্টিগুণ অনেক। তেমনটাই মত পুষ্টিবিদদের।
দেশে প্রথমবারের মতো উটপাখির ডিম থেকে ৯৪৮ গ্রাম ওজনের বাচ্চা ফোটানো সম্ভব হয়েছে। দীর্ঘদিনের গবেষণায় ইনকিউবেটরের মাধ্যমে উটপাখির ডিম থেকে বাচ্চাটি উৎপাদন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) একদল গবেষক।
দুই মাস আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে। এরপর নানা উত্থান-পতনের পরে গত সপ্তাহে নিম্নআয়ের মানুষের আমিষের চাহিদা পূরণের এই প্রধান পণ্যটি বিক্রি হয়েছে ১৯০ থেকে ২০০ টাকায়।
প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সংকটে আবারও পাশে দাঁড়াল ভারত। দ্বীপরাষ্ট্রে আশঙ্কাজনক হারে কমে গেছে ডিমের উৎপাদন। তাই চাহিদা মেটাতে দেশটিতে পাঁচটি খামার থেকে প্রতিদিন ১০ লাখ ডিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি সফল হলে সারাদেশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করা যেতে পারে।